LATEST
১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ সারাদেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ সোমবার বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান, নজরদারি বাড়িয়েছে পুলিশ বিরামপুরে নগদ একাউন্ট খোলার হিড়িক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার উদ্যোগ বিসিবির টিসিবির সঙ্গে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের সমঝোতা স্মারক স্বাক্ষর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
Districts News Updates

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, চালককে মারধর

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, চালককে মারধর

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে চালককে মারধর করে ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় চালকের মোবাইলফোনও ভাঙচুর করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক মো. ইমদাদুল হক ইভন (২৬) বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইভন প্রাইভেটকার নিয়ে উপজেলার সেনগ্রাম যাওয়ার পথে গড়ের মাঠ ব্রিজ এলাকায় পৌঁছালে কালো রঙের পালসার মোটরসাইকেলে থাকা পাঁচ ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পুলিশ বলে পরিচয় দেন। পরে ইভনকে তারা গাড়ি থেকে নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার পকেটে ও গাড়িতে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। এ সময় তার মোবাইলফোনটিও ভেঙে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী চালক কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের দাবি, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

The post কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, চালককে মারধর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news