LATEST
প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা বাস-ট্রেন-মোটরসাইকেলের সংঘর্ষে একদিনে ঝরল ৮ প্রাণ মাত্র ২৬ রানে অলআউট নেপাল! ৩০৬ রানের পাহাড়সম জয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা Brendon Hartley wins fifth World Endurance Championship title টেলিভিশন উপস্থাপনায় শশী থারুর, ডিসকভারিতে আসছে ‘ইতিহাস’ গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার
Districts News Updates

জুড়ীতে লোকালয়ে বারমিজ পাইথন অজগর, বনে অবমুক্ত

জুড়ীতে লোকালয়ে বারমিজ পাইথন অজগর, বনে অবমুক্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া ভরাডর এলাকা থেকে একটি বারমিজ পাইথন (অজগর) উদ্ধার করা হয়েছে। পরে সাপটির শারীরিক সুস্থতা পরীক্ষা করে পুঁটিছড়া বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে দিকে স্থানীয় মারজান আহমদ, সাইফুর রহমানসহ কয়েকজন রাস্তার পাশে একটি ঝোপে সাপটি দেখতে পান। পরে বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

পরে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সাপটির শারীরিক সুস্থতা পরীক্ষা করেন। এরপর সেটিকে পুঁটিছড়া বনবিটের আওতাধীন বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য আদনান চৌধুরী বলেন, ‘সাপটি চাইলে মানুষ মেরে ফেলতে পারতেন। কিন্তু মানুষ আস্তে আস্তে এ বিষয়ে সচেতন হচ্ছেন। বিষয়টি অত্যন্ত ভালো লাগার।’

পুঁটিছড়া বিট কর্মকর্তা মো. সাজন বলেন, ‘রাত ১০ টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেন। পরে আমি ঘটনাস্থলে পৌঁছে সাপটি দেখতে পাই। সেখানে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসি। সাপটির শারীরিক সুস্থতা পরীক্ষা করে পুঁটিছড়া বনে অবমুক্ত করা হয়েছে।’

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের এমন সচেতনতা ও সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

More in Districts News Updates

View all

Latest news