LATEST
জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি গলাচিপায় পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর খাতার মধ্যে একটি উধাও, দায়িত্বে অবহেলার অভিযোগ বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা শিশুকে হত্যার অভিযোগে মা আটক বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন নেতা মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমা নিক্ষেপ
Current Affairs

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গরুবাহী ট্রাকের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১১টি গরু নিয়ে গেছে ডাকত দলের সদস্যরা।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. হেলাল গাজী (৪০) বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ও তার তিন সহযোগী মিলে গত ১৫ নভেম্বর জয়পুরহাট জেলার ধলুর গরুর হাট থেকে বিভিন্ন মূল্যের ১১টি গরু কেনেন।

পরে গরুগুলো ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাদের গরুবাহী ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল খালি ট্রাক নিয়ে তাদের ট্রাকের গতিরোধের চেষ্টা করে। পরে শ্রীপুর বাসস্ট্যান্ডের পলাশ ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে ডাকাত দলটি তাদের ট্রাকের পথরোধ করে।

এ সময় ডাকাতরা দেশীয় বিভিন্ন অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী চারজনকে জিম্মি করে এবং অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাদের ট্রাকে থাকা ১১টি গরু ডাকাত দলের ট্রাকে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হন।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি সরু রাস্তা দিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের এবং গরুবাহী খালি ট্রাকটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা থানায় এসেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

More in Current Affairs

View all

Latest news