LATEST
পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা ১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেও আবেদন Beauty entrepreneur Jaimee Lupton and Zuru co-founder Nick Mowbray welcome baby boy বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন: ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে উত্তপ্ত মার্কিন রাজনীতি
Top News

পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত
পেট্রোবাংলা

ঢাকা,১৫ নভেম্বর-বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ নভেম্বর।

তবে নতুন সিদ্ধান্তে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news