LATEST
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র! আ. লীগ-বিএনপি সংঘর্ষে ককটেল বিস্ফোরণ প্যারাগ্লাইডিংয়ের সময় আকাশে জন্মদিনের কেক কাটলেন তরুণী, ভিডিও ঘিরে শুরু বিতর্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপি ইউপি নির্বাচন নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ, অংশ নিচ্ছে না জামায়াত গোলে অবদানে শীর্ষে ইয়ামাল, দুইয়ে এমবাপ্পে ১১ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের পারদ! উত্তরের হিমেল হাওয়ায় জাঁকিয়ে বসছে শীত Israel elections: Benjamin Netanyahu offers to step down ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
Districts News Updates

কাউখালী শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ঘিরে ভক্তদের ঢল, বসেছে রাসমেলা

কাউখালী শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ঘিরে ভক্তদের ঢল, বসেছে রাসমেলা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবের তৃতীয় দিনে হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের পদচারণায় উৎসবস্থল পরিণত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন মিলনমেলায়।

উৎসব উপলক্ষে সকাল থেকেই আশ্রমে ভক্তদের আগমন শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস, মাইক্রোবাস, লঞ্চ, ট্রলার, অটোরিকশা, মহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনে করে ভক্তরা আশ্রমে এসে সমবেত হন। ভক্তদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পাঁচ দিনব্যাপী এ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, প্রার্থনা ও বিভিন্ন আয়োজন চলছে। উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবে অংশ নিচ্ছেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে আশ্রমের বিশাল মাঠজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পুণ্যার্থী ও ভক্তদের আগমনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। হোটেল-রেস্তোরাঁসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চলছে জমজমাট কেনাবেচা । ব্যবসায়ীরা আশা করছেন, রাস উৎসবকে কেন্দ্র করে এবার স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, উৎসব উপলক্ষে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
আগামী ২৯ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আবির্ভাব উৎসবের সমাপ্তি ঘটবে।

The post কাউখালী শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ঘিরে ভক্তদের ঢল, বসেছে রাসমেলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news