LATEST
১১ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের পারদ! উত্তরের হিমেল হাওয়ায় জাঁকিয়ে বসছে শীত Israel elections: Benjamin Netanyahu offers to step down ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা দিনাজপুরে রেললাইনে আগুন: চালকের দক্ষতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম নাইক্ষ্যংছড়িতে ইয়াবা লুটের গোলাগুলিতে আহত যুবকের মৃত্যু সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক Here’s a science-backed way to counteract loneliness
Top News

জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম

জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মঞ্চে গান গাইছেন সাদা স্যুট পরা এক তরুণ। মুখভর্তি দাড়ি, হাতে গিটার। তাঁর কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে একটি দেশের নাম—বাংলাদেশ। তখন মুক্তিযুদ্ধ চলছে, পাকিস্তানি বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ। তাঁদের পাশে দাঁড়াতেই সেদিন গিটার হাতে মঞ্চে উঠেছিলেন এই তরুণ, নাম তাঁর জর্জ হ্যারিসন।
দিনটি ছিল ১৯৭১ সালের ১ আগস্ট। হ্যারিসনের বয়স তখন মাত্র ২৮। তত দিনে ভেঙে গেছে বিটলস। একক সংগীতজীবন শুরু করেছেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। সেই জনপ্রিয়তাকেই তিনি কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য।
৩০ বছর পর, ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হ্যারিসন। বয়স হয়েছিল ৫৮ বছর। আজ তাঁর মৃত্যুর ২৫ বছর পূর্ণ হলো। বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে তিনি বিটলসের কিংবদন্তি, আমাদের কাছে তাঁর আরও একটি পরিচয়—বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

এক বন্ধুর ডাকে
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি হ্যারিসনের ছিল গভীর অনুরাগ। সেই সূত্রেই পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে পরিচয়, পরে বন্ধুত্ব। একাত্তরে সেই বন্ধুই হ্যারিসনের সামনে তুলে ধরলেন বাংলাদেশের শরণার্থীদের দুর্দশার কথা। আত্মজীবনীমূলক গ্রন্থ আই মি মাইন–এ জর্জ হ্যারিসন জানিয়েছেন, ১৯৭১ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় বাংলাদেশের শরণার্থীদের সাহায্যে একটি কনসার্ট আয়োজনের কথা তাঁকে জানান রবিশঙ্কর। পরে বিভিন্ন দেশের পত্র–পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত সংবাদ পাঠাতে থাকেন তাঁর কাছে। সেসব পড়ে পরিস্থিতির গভীরতা উপলব্ধি করেন হ্যারিসন। বন্ধুর উদ্যোগে শামিল হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বিটলস ভেঙে যাওয়ার পর সাবেক সহশিল্পীদের সঙ্গে হ্যারিসনের সম্পর্ক তখন খুব একটা স্বস্তিকর ছিল না। তা সত্ত্বেও ব্যক্তিগত অভিমান ভুলে সহশিল্পী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন ও লিওন রাসেল রাজি হয়ে যান শুরুতেই। বব ডিলান ও এরিক ক্ল্যাপটনের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। অনুষ্ঠানের এক দিন আগে নিউইয়র্কে এসে পৌঁছান তাঁরা। আর এক সপ্তাহ আগে নিজের অপারগতার কথা জানিয়েছিলেন জন লেনন।

৩০ বছর পর, ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হ্যারিসন। বয়স হয়েছিল ৫৮ বছর। আজ তাঁর মৃত্যুর ২৫ বছর পূর্ণ হলো। বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে তিনি বিটলসের কিংবদন্তি, আমাদের কাছে তাঁর আরও একটি পরিচয়—বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

কনসার্টের আগেই বাংলাদেশের জন্য গান লিখলেন হ্যারিসন। ১৯৭১ সালের জুলাইয়ে প্রকাশিত হলো ‘বাংলাদেশ’। বন্ধুর আকুতি দিয়ে শুরু হওয়া গানটিতে বাংলাদেশের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানালেন তিনি।
প্রথম আলোয় প্রকাশিত মতিউর রহমানের ‘জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এবং ‘জর্জ হ্যারিসনের “বাংলাদেশ বাংলাদেশ”’ শীর্ষক লেখায় উঠে এসেছে আয়োজনের নেপথ্যের এ কথা।

জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ বাংলাদেশ’৫৮ বছর আগে আজকের দিনে কানে হাজির ছিলেন জর্জ হ্যারিসন-রিঙ্গো স্টারজর্জ হ্যারিসনের অদেখা পাঁচ ছবি

দ্য কনসার্ট ফর বাংলাদেশ-এ গাইছেন জর্জ হ্যারিসন

এক মঞ্চে কিংবদন্তিরা
প্রথমে একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় একই দিনে আরেকটি কনসার্ট করার দরকার হয়ে পড়ে। বিকেল ও রাতের দুই আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার দর্শক। এত বড় একটি আয়োজনের আগে সব শিল্পীকে নিয়ে একবার মহড়াও দিতে পারেননি হ্যারিসন। এত অনিশ্চয়তার মধ্যেও সফল হয়েছিল সেই ঐতিহাসিক কনসার্ট।
বাংলাদেশের পল্লিগীতির সুর অবলম্বনে রবিশঙ্করের তৈরি ‘বাংলা ধুন’ দিয়ে শুরু হয়েছিল পরিবেশনা। সেতারে ছিলেন রবিশঙ্কর, সরোদে ওস্তাদ আলী আকবর খান, তবলায় ওস্তাদ আল্লা রাখা ও তানপুরায় কমলা চক্রবর্তী।

যেখানে হ্যারিসন, লেনন, ডিলান পাশাপাশি

প্রথমে একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় একই দিনে আরেকটি কনসার্ট করার দরকার হয়ে পড়ে। বিকেল ও রাতের দুই আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার দর্শক। এত বড় একটি আয়োজনের আগে সব শিল্পীকে নিয়ে একবার মহড়াও দিতে পারেননি হ্যারিসন। এত অনিশ্চয়তার মধ্যেও সফল হয়েছিল সেই ঐতিহাসিক কনসার্ট।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রে মেডিসন স্কয়ারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে জর্জ হ্যারিসন, বব ডিলান ও লিওন রাসেল, ১ আগস্ট ১৯৭১। ছবি: সংগৃহীত

পশ্চিমা সংগীততারকাদের মধ্যে ছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল। হ্যারিসন গেয়েছিলেন ‘মাই সুইট লর্ড’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘হিয়ার কামস দ্য সান’সহ তাঁর জনপ্রিয় কয়েকটি গান। শেষ পরিবেশনা ছিল বাংলাদেশের জন্য লেখা সেই অবিস্মরণীয় গান।
২০০৫ সালে প্রকাশিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ–এর ডিভিডির ভূমিকায় কনসার্টটি বিষয়ে রবিশঙ্কর জানিয়েছেন, তাঁর ৭৫ বছরের সংগীতজীবনের সবচেয়ে স্মরণীয় কনসার্ট ছিল এই আয়োজন। ডিভিডিতে দেওয়া সাক্ষাৎকারে এরিক ক্ল্যাপটনও জানিয়েছেন, সংগীতশিল্পী হওয়াটা যে গর্বের বিষয়, তা সেদিন উপলব্ধি করেছিলেন তিনি।

পন্ডিত রবিশঙ্করের সঙ্গে জর্জ হ্যারিসন

কনসার্টের টিকিট বিক্রি থেকে সংগৃহীত হয়েছিল প্রায় আড়াই লাখ ডলার। ১৯৭১ সালের ডিসেম্বরে তিনটি রেকর্ড নিয়ে প্রকাশিত হয় কনসার্টের অ্যালবাম। পরের বছরের মার্চে মুক্তি পায় কনসার্ট নিয়ে চলচ্চিত্র। অ্যালবাম ও চলচ্চিত্র থেকে পরবর্তী সময়ে সংগৃহীত হয় আরও বিপুল অর্থ, যা দেওয়া হয় ইউনিসেফ পরিচালিত শিশুদের কল্যাণমূলক তহবিলে।
১৯৭৩ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জেতে দ্য কনসার্ট ফর বাংলাদেশ। শিল্পী ও প্রযোজকদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রিঙ্গো স্টার।

জন লেননের সঙ্গে জর্জ হ্যারিসন

বাংলাদেশের জন্য আরও কিছু করার ছিল
হ্যারিসনের মৃত্যুর প্রায় এক দশক পর তাঁর স্ত্রী অলিভিয়া হ্যারিসন প্রথমবারের মতো বাংলাদেশে আসেন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার সোনারগাঁও হোটেলে তাঁর সঙ্গে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে কথা বলেন মতিউর রহমান। সে সময় তাঁকে অলিভিয়া বলেছিলেন, ‘সব সময় ওকে বলতে শুনেছি, বাংলাদেশের জন্য তার আরও কিছু করার ছিল।’
কনসার্টের সার্থকতা হ্যারিসনের কাছে শুধু অর্থ সংগ্রহে সীমাবদ্ধ ছিল না। হ্যারিসন জানিয়েছেন, পরবর্তী সময়ে বাঙালি রেস্তোরাঁর পরিবেশনকারীদের সঙ্গে দেখা হলে তাঁরা মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা স্মরণ করতেন। যুদ্ধের সময় দেশের বাইরে কেউ তাঁদের কথা ভাবছেন, এই উপলব্ধিটুকুও তাঁদের জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। বাংলাদেশের ঘটনাবলির প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন বলেই নিজের উদ্যোগকে সার্থক মনে করেছিলেন হ্যারিসন।

‘কনসার্ট ফর বাংলাদেশ’–এ জর্জ হ্যারিসন, বব ডিলান ও লিওন রাসেল। মুক্তিযুদ্ধের সময় এই আয়োজন বাংলাদেশের পক্ষে বিশ্বের মানুষকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল, ১ আগস্ট ১৯৭১

‘নীরব’ বিটলস
১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের লিভারপুলে জর্জ হ্যারিসনের জন্ম। কৈশোরেই গিটারের প্রেমে পড়েন। স্কুলজীবনে পল ম্যাকার্টনির সঙ্গে পরিচয়। সেই সূত্রে বিটলসে যোগ দেন। পরবর্তী সময়ে গান দিয়ে বিশ্বজয় করে লেনন, ম্যাকার্টনি, হ্যারিসন ও রিঙ্গো স্টারদের দল।
চার সদস্যের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন হ্যারিসন। শান্ত স্বভাবের কারণে তাঁর পরিচিতই ছিল ‘দ্য কোয়ায়েট বিটল’। তবে সংগীতে তাঁর উপস্থিতি মোটেও নীরব ছিল না। লেনন-ম্যাকার্টনি জুটির বিপুল জনপ্রিয়তার মধ্যেও গীতিকার ও সুরকার হিসেবে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তাঁর লেখা ‘সামথিং’, ‘হিয়ার কামস দ্য সান’, ‘ট্যাক্সম্যান’ ও ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ বিটলসের স্মরণীয় সৃষ্টিগুলোর অন্যতম ।

পশ্চিমা জনপ্রিয় সংগীতে ভারতীয় বাদ্যযন্ত্রের ব্যবহারেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। ১৯৬৫ সালে বিটলসের ‘নরওয়েজিয়ান উড’ গানে সেতার বাজিয়েছিলেন হ্যারিসন।
বিটলস ভেঙে যাওয়ার পর ১৯৭০ সালের নভেম্বরে প্রকাশিত হয় তাঁর তিন রেকর্ডের অ্যালবাম অল থিংস মাস্ট পাস। এর ‘মাই সুইট লর্ড’ গানটি একক শিল্পী হিসেবে তাঁকে এনে দেয় ব্যাপক সাফল্য। ১৯৮৮ সালে বব ডিলান, রয় অরবিসন, টম পেটি ও জেফ লিনের সঙ্গে গড়ে তোলেন তারকাবহুল ব্যান্ড ট্রাভেলিং উইলবারিজ।

১৯৭৯ সালে বিবিসিতে মাইকেল জ্যাকসন ও জর্জ হ্যারিসন

মৃত্যুর পরও বাংলাদেশের পাশে
হ্যারিসনের মৃত্যুর পরও অব্যাহত রয়েছে তাঁর শুরু করা মানবিক কর্মকাণ্ড। জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফের অন্যতম প্রতিষ্ঠাতা তাঁর স্ত্রী অলিভিয়া হ্যারিসন। এই তহবিলের কার্যক্রম দেখতেই ২০১১ সালের ফেব্রুয়ারিতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও দরিদ্র শিশু-কিশোরদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
সময়ের সঙ্গে বদলেছে গান শোনার মাধ্যম। রেকর্ড থেকে ক্যাসেট, সিডি পেরিয়ে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গান শুনছেন মানুষ। ২০২৪ সালের ৯ আগস্ট বিশ্বের প্রধান ডিজিটাল সংগীত প্ল্যাটফর্মগুলোতে প্রথমবারের মতো উন্মুক্ত করা হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে একাত্তরের সেই ঐতিহাসিক আয়োজন। এখন চাইলেই শোনা যায় তাঁর কণ্ঠে বাংলাদেশের নাম। যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তারাও এই গানের মধ্য দিয়ে জানতে পারে আমাদের দুঃসময়ে বিশ্বমানবতার সংহতির ইতিহাস।

More in Top News

View all

Latest news