নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি কাজের দক্ষতা। কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি বিষয়ক নির্দেশিকা (core risk guidelines) সম্পর্কে স্পষ্ট ধারণা। স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট (Negotiable Instrument Act) সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৬
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা।