LATEST
পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা ১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেও আবেদন Beauty entrepreneur Jaimee Lupton and Zuru co-founder Nick Mowbray welcome baby boy বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন: ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে উত্তপ্ত মার্কিন রাজনীতি
Current Affairs

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

২০১৭ সালে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেও বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা জীবিত অবস্থায় দেশে ফিরতে পারেননি বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সমালোচনা করে এবার হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার তাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’

সাদেক হোসেন খোকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সেই আবেদন অনুমোদন পায়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনার গুঞ্জনের মধ্যে গত ৯ নভেম্বর তার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের কথা উল্লেখ করে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন নথি ইস্যুর অনুরোধ জানানো হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ই-মেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও আবেদনটি সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি। হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান জানান, বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না।

শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান করা দিল্লির জন্য ক্রমেই কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়ছে ভারত।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা অতীতে করা হলেও তা সফল হয়নি। ফলে তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই ভারতের কাছে একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এ ক্ষেত্রে বাংলাদেশের কাছে ভারতের দুটি শর্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্ত থাকতে হবে। সামরিক বিমান কিংবা স্থলসীমান্ত—যেকোনো পথে তাকে হস্তান্তরের ব্যবস্থা হতে পারে।

দ্বিতীয়ত, শেখ হাসিনা দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ পাবেন—এমন নিশ্চয়তা চায় ভারত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতের অবস্থান সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া যেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও গণমাধ্যমের নজরদারির মধ্যে থাকে, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি।

More in Current Affairs

View all

Latest news