LATEST
১১ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের পারদ! উত্তরের হিমেল হাওয়ায় জাঁকিয়ে বসছে শীত Israel elections: Benjamin Netanyahu offers to step down ব্র্যাক ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা দিনাজপুরে রেললাইনে আগুন: চালকের দক্ষতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম নাইক্ষ্যংছড়িতে ইয়াবা লুটের গোলাগুলিতে আহত যুবকের মৃত্যু সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক Here’s a science-backed way to counteract loneliness
Top News

বিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি

বিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি

বাঙালির চিরগৌরবের অর্জন মহান মুক্তিযুদ্ধের বিজয় সামনে রেখে শুরু হলো প্রথমা প্রকাশনের ‘বিজয়ের বইমেলা ২০২৬’। গতকাল শুক্রবার ছুটির দিনের বিকেলে বাংলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেছেন, মানুষের মনোজগতের বিকাশের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। একসময় রাজধানীতে রাস্তায় রাস্তায় বই বিক্রি হতো। অনেক মানুষ সেখান থেকে বই কিনে পড়েছেন। এখন সুন্দর সুন্দর দোকান হয়েছে, কিন্তু বইয়ের পাঠক কমে গেছে। এ আয়োজন পাঠক সৃষ্টিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রথমা প্রকাশন বাংলা একাডেমির মাঠে মহান বিজয় দিবসের গৌরব উদ্‌যাপন উপলক্ষে ২০২৩ সাল থেকে ‘বিজয়ের বইমেলা’ আয়োজন করে আসছে। একাডেমি চত্বরে বর্ধমান হাউসের উত্তর পাশের আমগাছতলায় তৈরি করা হয়েছে বইয়ের সুপরিসর স্টল। আর উত্তর পাশের বারান্দায় জাতীয় পতাকার লাল-সবুজ রং ব্যবহার করে সাজানো হয়েছে অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ। বাংলা একাডেমির মেট্রোরেল স্টেশনের বিপরীত পাশের প্রবেশপথে মেলায় প্রবেশের তোরণ। এটিও সাজানো লাল-সবুজের বর্ণ বিভায়। সব মিলিয়ে বিজয়ের বই মেলার দৃশ্যপটে উদ্ভাসিত হয়ে উঠেছে বিজয়ের আবহ।

প্রথমা প্রকাশন বাংলা একাডেমির মাঠে মহান বিজয় দিবসের গৌরব উদ্‌যাপন উপলক্ষে ২০২৩ সাল থেকে ‘বিজয়ের বইমেলা’ আয়োজন করে আসছে। একাডেমি চত্বরে বর্ধমান হাউসের উত্তর পাশের আমগাছতলায় তৈরি করা হয়েছে বইয়ের সুপরিসর স্টল। আর উত্তর পাশের বারান্দায় জাতীয় পতাকার লাল-সবুজ রং ব্যবহার করে সাজানো হয়েছে অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ।

এইচএসবিসি ব্যাংকের সহায়তায় আয়োজিত বিজয় বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশের অন্যান্য প্রকাশনী এবং বিদেশি বই, পত্রপত্রিকা, সাময়িকীও পাওয়া যাচ্ছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

গ্রন্থানুরাগীরা প্রথমার বইয়ে পাবেন ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। দেশের অন্য প্রকাশনীর বইয়ে ছাড় আছে সর্বোচ্চ ২৫ শতাংশ। বিদেশি বইও পাওয়া যাবে বিশেষ ছাড়ে।

উদ্বোধনী দিনের বিকেলে অনেক লোকসমাগম হয়েছিল মেলায়। উদ্বোধনী আলোচনার পর ছিল গানের আয়োজন। পিঠাপুলি আর হালকা খাবারের স্টলও রয়েছে এক সারি। সন্ধ্যায় বেশ উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমির প্রাঙ্গণ। কেরানীগঞ্জ থেকে ব্যবসায়ী মোহাম্মদ রফিক এসেছিলেন তাঁর ছয় বছরের ছেলে মোহাম্মদ রাইয়ানকে নিয়ে। ছেলেকে বর্ণপরিচয় ও ছবি আঁকার দুটি বই কিনে দিয়েছেন। তিনি বললেন, বইমেলার কথা জানতেন না। বিকেলে ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলেন। মেলার আয়োজন দেখে একাডেমির ভেতরে এসেছেন। ছেলেও বই পেয়ে খুশি। পরিবেশটি তাঁর বেশ ভালো লেগেছে।

গ্রন্থানুরাগীরা প্রথমার বইয়ে পাবেন ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। দেশের অন্য প্রকাশনীর বইয়ে ছাড় আছে সর্বোচ্চ ২৫ শতাংশ। বিদেশি বইও পাওয়া যাবে বিশেষ ছাড়ে।

উদ্বোধনী অনুষ্ঠান

হালকা শীতের বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রথমার মেরিনা ইয়াসমিন স্বাগত জানালেন গ্রন্থানুরাগীদের। তিনি দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী দেশের বীর সন্তানদের স্মরণ করে বলেন, বিজয়ের স্মৃতি ধারণ করে বিজয়ের মাস সামনে রেখে এ আয়োজন।

সূচনা বক্তব্যে প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফ বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের কাছে দল-মতের ঊর্ধ্বে অনেক বড়, অনেক তাৎপর্যপূর্ণ বিষয়। এ উপমহাদেশে অনেক জাতি, অনেক ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে। কিন্তু একমাত্র আমরা বাঙালিরাই স্বাধীন জাতিরাষ্ট্র গঠন করতে পেরেছি। এই অর্জন সত্ত্বেও বলতে হবে মুক্তিযুদ্ধের অনেক লক্ষ্য এখনো বাস্তবায়ন করতে পারিনি। সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।’

ততক্ষণে সন্ধ্যার অন্ধকার যেমন ঘনিয়ে এসেছিল, তেমনি দর্শকের সংখ্যাও বেড়েছিল যথেষ্ট। তাঁদের অনুরোধ ছিল আরও কিছু গানের জন্য। শিল্পী অনুরোধ রক্ষা করে আরও কয়েকটি গান গেয়ে শোনান।

২০০৯ সালে সুচিন্তিতভাবেই মুক্তিযুদ্ধভিত্তিক বই একাত্তরের চিঠি প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনার কাজ শুরু করেছে প্রথমা। রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধাদের এই চিঠির সংরক্ষণমূলক বইটির ইতিমধ্যে ৫৯টি সংস্করণ হয়েছে। বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি। এ থেকেই মুক্তিযুদ্ধের প্রতি দেশের মানুষের গভীর আগ্রহ প্রমাণিত হয়েছে উল্লেখ করে সাজ্জাদ শরিফ বলেন, প্রথমা বস্তুনিষ্ঠভাবে মুক্তিযুদ্ধের তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এ পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক প্রায় ৭৫টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া সমাজ, অর্থনীতি, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ ও সৃজনশীল রচনা মিলিয়ে ৯ শতাধিক বই প্রকাশিত হয়েছে।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফমুক্তিযুদ্ধ আমাদের কাছে দল-মতের ঊর্ধ্বে অনেক বড়, অনেক তাৎপর্যপূর্ণ বিষয়। এ উপমহাদেশে অনেক জাতি, অনেক ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে। কিন্তু একমাত্র আমরা বাঙালিরাই স্বাধীন জাতিরাষ্ট্র গঠন করতে পেরেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সজল। গতকাল সন্ধ্যায়

আলোচনা পর্বে এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বাঙালি তার বিজয়ের গৌরব প্রজন্মের পর প্রজন্ম উদ্‌যাপন করবে এটাই স্বাভাবিক। তবে বিজয় দিবস উদ্‌যাপনের মাধ্যম হিসেবে এমন একটি বইমেলার আয়োজন এর উৎকর্ষকে বাড়িয়ে তোলে। বই জ্ঞানার্জনের মাধ্যম। পাশাপাশি তথ্য–উপাত্ত সংরক্ষণের জন্যও বইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের বই প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের চিঠি বইটি যতবার পড়েছেন, চোখ ভিজে গেছে। বিজয় দিবস সামনে রেখে প্রথমা প্রকাশনের এমন একটি আয়োজনের সঙ্গে এইচএসবিসি থাকতে পেরে তিনি আনন্দিত। এই সংযোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশিষ্ট লেখক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন প্রথম আলো ও প্রথমা প্রকাশনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যুক্ততা, লেখালেখি, বই প্রকাশের স্মৃতিচারণা করেন। বলেন, ‘আমাদের দেশে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। অনেকে বলেন সেলফোন, ইন্টারনেট, এসব প্রযুক্তির কারণে পাঠাভ্যাস কমে যাচ্ছে। কিন্তু উন্নত দেশগুলোতে এসব প্রযুক্তিগত সুবিধা আমাদের দেশের চেয়ে অনেক বেশি। কিন্তু সেখানে মানুষ বই পড়ার অভ্যাস ছাড়েননি।’ প্রথমা প্রকাশনের এ আয়োজন পাঠক বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিজয় দিবস উদ্‌যাপনের মাধ্যম হিসেবে এমন একটি বইমেলার আয়োজন এর উৎকর্ষকে বাড়িয়ে তোলে। বই জ্ঞানার্জনের মাধ্যম। পাশাপাশি তথ্য–উপাত্ত সংরক্ষণের জন্যও বইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মেলার উদ্বোধন করে সভাপ্রধান কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক বলেন, প্রথমা প্রকাশন দেশের প্রকাশনার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। বইয়ের ছাপা, বাঁধাই, পাণ্ডুলিপি সম্পাদনার মতো বিষয়গুলোতে তাঁদের থাকে বিশেষ যত্ন। আর লেখক ও বইয়ের বিষয় নির্বাচনের ক্ষেত্রেও প্রথমা প্রকাশন অত্যন্ত বিচার–বিশ্লেষণ করে মনোনীত করে থাকে। এখন দেশে অনেক প্রকাশনাপ্রতিষ্ঠান রয়েছে। এই মেলাতেও তাদের বই আছে। পাঠকেরা এই মেলা থেকে তাদের প্রিয় লেখকের বই সংগ্রহ করতে পারবেন। তিনি মেলার সাফল্য কামনা করেন।

আলোচনা পর্বের পরে ছিল গানের আয়োজন। তরুণ প্রজন্মের শিল্পী সজল দেশাত্মবোধক গান শুনিয়েছেন শ্রোতাদের। তিনি শুরু করেন ‘আমি বাংলার গান গাই’ পরিবেশনা দিয়ে। পরে গেয়েছেন নগরবাউল জেমসের গান ‘আমার বাংলাদেশ’, আইয়ুব বাচ্চুর ‘আমার সোনার বাংলা’। এই তিনটি গান পরিবেশনের পর অনুষ্ঠান শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু ততক্ষণে সন্ধ্যার অন্ধকার যেমন ঘনিয়ে এসেছিল, তেমনি দর্শকের সংখ্যাও বেড়েছিল যথেষ্ট। তাঁদের অনুরোধ ছিল আরও কিছু গানের জন্য। শিল্পী অনুরোধ রক্ষা করে আরও কয়েকটি গান গেয়ে শোনান।

আজকের আয়োজন

বিজয় বইমেলার মঞ্চে আজ শনিবার বিকেলে থাকবে প্রথমা থেকে প্রকাশিত মালেকা বেগম সংকলিত ও সম্পাদিত নির্বাচিত বেগম–এর প্রকাশনা অনুষ্ঠান। আলোচনা করবেন অধ্যাপক, লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, অধ্যাপক ও প্রাবন্ধিক সৈয়দ আজিজুল হক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক আফসানা বেগম। দেশের গান পরিবেশন করবেন শিল্পী সোমনূর মনির কোনাল।

More in Top News

View all

Latest news